Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বরিশালে ঘাট দখল নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া

ডেস্ক সংবাদ

বরিশালে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বর্তমান মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারীদের মধ্যে একতলা লঞ্চঘাট ও বালুর ঘাট দখল নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটেছে। আজ সোমবার (১ জুলাই) দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই ঘটনা ঘটে।

ঘাট দখল নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়, যেখানে উভয় পক্ষই ধারালো অস্ত্র ও লাঠিসোটা ব্যবহার করে। এই ঘটনা ঘিরে লঞ্চঘাট এলাকায় আতংক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরিশালের একতলা লঞ্চঘাট ও বালুর ঘাটের ইজারা এ বছর সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারীরা পেয়েছিলেন। তবে সাবেক ইজারাদার, বর্তমান মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারীরা ঘাট ছাড়তে রাজি না হওয়ায় এই উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মেসার্স হাসিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হাসিবুল ইসলাম জানান, তিনি সরকারি নিয়ম অনুসারে দরপত্র আহ্বান করে সর্বোচ্চ দরদাতা হয়েছিলেন, কিন্তু বর্তমান মেয়রের অনুসারীরা ঘাট দখল ছাড়ছেন না।

এদিকে, বিআইডব্লিউটিএর বরিশাল পোর্ট অফিসার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অবৈধ কোটেশন চালানোর অভিযোগ উঠেছে।

বর্তমান মেয়রের অনুসারী মির্জা আবুয়াল হোসেন অরুণ বলেন, ‘ঘাটের ইজারা আমাদের প্রতিপক্ষ পেয়েছে, তবে আমরা হাইকোর্টে রিট করেছি।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক জানান, ‘লঞ্চঘাটে উত্তেজনা সৃষ্টি হওয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর