Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ধর্ম অবমাননা মামলায় খালাস পেলেন রংপুরের পরিতোষ সরকার

ডেস্ক সংবাদ

রংপুরের পীরগঞ্জে ফেসবুকে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় পরিতোষ সরকার (২১) নামে এক যুবককে পাঁচ বছরের সাজা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। আজ (৩০ মে) বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ। আসামির পক্ষে ছিলেন আইনজীবী মৌসুমী রহমান।

এর আগে, ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি, রংপুরের পীরগঞ্জে ফেসবুকে ধর্মীয় অবমাননা করে মন্তব্য করার অভিযোগে পরিতোষ সরকারকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন।

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে পরিতোষ সরকারের বিরুদ্ধে চারটি ধারায় ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজা একত্রে চলায়, তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে। পরবর্তীতে, এই পাঁচ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামি।

২০২১ সালের ১৭ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার পর, রংপুরের পীরগঞ্জে হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে। এতে ৩৯টি পরিবারের ঘর পুড়ে যায়। পৃথক তিনটি মামলা দায়ের হয়, যার মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিতোষ সরকারকে আসামি করা হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর