Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ঘাটতি বাজেট জনগণের জন্য ক্ষতিকর: মাহমুদুর রহমান মান্না

ডেস্ক সংবাদ

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না মন্তব্য করেছেন, ‘এই ঘাটতি বাজেটের মাধ্যমে জনগণের কোনো উপকার হবে না।’ শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, রাস্তাঘাট এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেটে আড়াই লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তবে এই বাজেটের মাধ্যমে কোনো ফল হবে না। রাস্তাঘাটে কর্মসংস্থান সৃষ্টি হবে না এবং দেশের ঘাটতি আরও বেড়েছে। বাজেটের পরিমাণ আট লাখ কোটি টাকা হলেও, এর মধ্যে চার লাখ কোটি টাকা ঘাটতি রয়েছে এবং বাকী টাকা ঋণ হিসেবে সংগ্রহ করতে হবে। তিনি সতর্ক করেন, ‘জনগণ না থাকলে সরকার থাকবে না এবং ক্ষুধার্ত মানুষ একদিন রাস্তায় নেমে আসবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি সভায় বলেন, বৈধ উপায়ে আয় করা ব্যক্তিদের ৩০ শতাংশ হারে কর দিতে হবে, কিন্তু দুর্নীতিবাজরা ১৫ শতাংশ হারে কর দিয়ে তাদের কালো টাকা সাদা করতে পারবে। তিনি আরও জানান, এই বাজেট ব্যাংক থেকে টাকা পাচার করা এবং দুর্নীতিবাজদের রক্ষা করার উদ্দেশ্যে তৈরি হয়েছে। জুনায়েদ সাকি বলেন, ‘এটি আজিজ-বেনজীরের বাজেট, যেখানে দেশের রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন ভাষানী অনুসারী পরিষদের সভাপতি মাহবুবে আলম জুয়েল, মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এবং স্থানীয় নেতারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোসলেমা মিতু ও অধ্যাপক দেলোয়ার হোসেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর