Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বলিউডে আরিফিন শুভ, পরিচালক সৌমিক

ডেস্ক সংবাদ

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে কেন্দ্র করে নতুন একটি ওয়েব সিরিজ নির্মাণের কাজ করছেন পরিচালক সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সঙ্গে যুক্ত ছিলেন। এই সিরিজটি নির্মিত হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। খবর অনুযায়ী, এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে দেখা যেতে পারে সৌরসেনী মৈত্রকে।

কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে সৌমিক সেন এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ। একই ধরনের বক্তব্য দিয়েছেন সৌরসেনী মৈত্রও।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সৌমিক শুধু কাহিনিকার ও পরিচালক নন, তিনি এই সিরিজের চিত্রনাট্য ও গান লেখার কাজও করছেন। নতুন সিরিজের চিত্রনাট্যের প্রাথমিক খসড়া এরই মধ্যে তৈরি হয়ে গেছে। দুই প্রধান অভিনেতার সঙ্গেও প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই শুটিং শুরু হবে। সিরিজটি প্রযোজনা করবেন অর্পিতা চট্টোপাধ্যায়।

এই বিষয়ে আরিফিন শুভর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালে আমাজন প্রাইমে মুক্তি পাওয়া সৌমিক সেনের ‘জুবিলি’ সিরিজ ব্যাপক সাড়া ফেলেছিল। এতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, ও অপারশক্তি খুরানা। সেই সাফল্যের পর সৌমিকের নতুন কাজ নিয়ে দর্শকের আগ্রহ বেড়েছে।

সৌমিক সেন এর আগে ‘গুলাব গ্যাং’ ও ‘মহালয়া’র মতো উল্লেখযোগ্য সিনেমা পরিচালনা করেছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর