Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

ডেস্ক সংবাদ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের অগ্রগতি কোনো ষড়যন্ত্র বা সাম্প্রদায়িক অপশক্তি থামাতে পারবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবার ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

রোববার বিকেলে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির আয়োজিত রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী। উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এবং বিশেষ আলোচক ছিলেন শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

অনুষ্ঠানে জানানো হয়, রথযাত্রা নিউমার্কেট থেকে শুরু হয়ে লালদীঘি, আন্দরকিল্লা, চেরাগী পাহাড় ও প্রেস ক্লাব হয়ে লাভলেইন সড়ক দিয়ে নন্দনকাননের রথের পুকুর পাড়ে শেষ হয়।

ড. হাছান মাহমুদ আরও বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বারবার আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে আঘাত করার চেষ্টা করেছে। কিন্তু সরকার সবসময় তাদের প্রতিহত করেছে। আজকের অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ প্রমাণ করে যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। ইসকন মন্দিরের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে ছড়িয়ে দিতে কাজ করুন। বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করেই আমরা একত্রে এগিয়ে যাব।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর