Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার পাশাপাশি তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে

ডেস্ক সংবাদ

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান চৌধুরী মামুন আকবর বলেছেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার পাশাপাশি তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে।

সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা ও বৃত্তি প্রদান একটি চমৎকার উদ্যোগ। তিনি আরো বলেন, রোটারিয়ানরা দেশ ও জাতির কল্যাণে নিজেদের অর্থ ও শ্রম দিয়ে নিরলসভাবে কাজ করছেন।

এভাবে সকল সামাজিক সংগঠনগুলো পরিকল্পনা অনুযায়ী কাজ করলে দেশ ও জাতি উপকৃত হবে।
জালালাবাদ রোটারি ক্লাব এর উদ্যোগে গত ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৮টায় সিলেট নগরীর জালালাবাদ পঙ্গু পুনর্বাসন হাসপাতালের কনফারেন্সহলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আরশাদ আলীর সভাপতিত্বে ও আর্থিক সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান রোটারিয়ান পিপি প্রফেসর ডাঃ আব্দুস ছালাম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান আবুল মনসুর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পিডিজি রোটারিয়ান ডাঃ মঞ্জুরুল হক চৌধুরী ও পিডিজি রোটারিয়ান লে. কর্ণেল (অব.) অধ্যক্ষ আতাউর রহমান পীর। বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ মঞ্জুরুল হক চৌধুরী বলেন বর্তমান প্রজন্মের আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের তরুণেরা মেধার দিক থেকে কোনো অংশে কম নয়। তাদেরকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তারা প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বে জায়গা করে নিতে পারে।
অনুষ্ঠানে রোটারিয়ান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ ও পিপি রোটারিয়ান হাসান কবির চৌধুরী।
অনুষ্ঠানে মেডিকেল, মাদ্রাসা ও কলেজের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন অতিথিবৃন্দ।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর