Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেট এসে পৌছেছেন বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান মিজান

মিজানুর রহমান মিজান
ডেস্ক সংবাদ

মানবিক কাজের অগ্রদূত হিসেবে সুপরিচিত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ও আই হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চ্যানেল এস ইউকের ম্যানচেস্টার প্রতিনিধি মিজানুর রহমান মিজান দীর্ঘ প্রায় ১ বছর পর দেশে এসেছেন। সোমবার( ১৪ অক্টোবর) যুক্তরাজ্যের ম্যানচেষ্টার থেকে বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইটে নিজ মাতৃভূমি সিলেট এসে পৌছান বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী মিজানুর রহমান মিজান।

এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। মিজানুর রহমান দুপুর ১২ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছালে ফুলেল উষ্ণ শুভেচ্ছা জানান সিলেটে কর্মরত বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। এসময় বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন ক্রীড়া ব্যাক্তিত্ব আহমদ জুলকার নাইন,সিলেটের ডাকের সাবেক সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক,
জাষ্ট হেল্প বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারী মোহাম্মদ বক্ত মজুমদার সহ আরো অনেকে। এসময় ইউকে বাংলা লাইভ নিউজ টিম ও শুভেচ্ছা জানায় সাংবাদিক মিজানুর রহমান মিজানকে।
এদিকে, জাষ্ট হেল্প ফাউন্ডেশন ইউকের সিলেট অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর সৈয়দ সাইদুল ইসলাম দুলাল এর পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয় সমাজসেবী ও সাংবাদিক মিজানুর রহমান মিজানকে।

এবারের সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মিজানুর রহমান সাংবাদিকদের জানান, প্রতিবারের মত এইবার ও মানবিক কিছু উদ্দেশ্য এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভালো কিছু কাজ করার উদ্দেশ্যেই তিনি দেশে এসেছেন। তিনি যতদিন থাকবেন ততদিন মানবসেবায় নিজেকে নিয়োজিত করার কথা ও জানান।

এদিকে মিজানুর রহমান এর স্বদেশ আগমনের খবরে আনন্দ উচ্ছাস বিরাজ করছে নিজ শহর সিলেটের তাঁর শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে। এবছরের সফরে বেশ কিছু চমক অপেক্ষা করছে বলেও জানান মিজানুর রহমান মিজান। উল্লেখ্য ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক মিজানুর রহমান মিজান ইতোমধ্যেই মানবসেবায় এক অনন্য নজির সৃষ্টি করেছেন। সিলেটের সাধারণ মানুষের প্রত্যাশা মিজানুর রহমান মিজানের স্বদেশ আগমনে এবার ও চমৎকার কিছু মানবিক কাজ উদাহরন সৃষ্টি করবে সমাজে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর