Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

ডেস্ক সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামের মোঃ আলমগীর মিয়া (৩০) নামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, উল্লেখিত গ্রামের লালধন মিয়ার পুত্র মোঃ আলমগীর মিয়া (৩০) পাশ্ববর্তী মিনুর মিয়ার বাড়ীতে শনিবার রাত সাড়ে ১১ টায় বিদ্যুতের কাজ করতে যান। এ সময় অসাবধানতা বসত বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্টে তিনি আহত হন।
আহত আলমগীর মিয়াকে সাথে সাথে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার সকালে খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে যান এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
নিহত পরিবারের সদস্য লিখিত দরখাস্তের প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ লাশ ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করে দেন।
নিহত আলমগীর মিয়ার বড় ভাই জাহাঙ্গীর মিয়া জানান,আমার ভাই বিদ্যুতের কাজ করে। সে ওই দিন রাতে আমাদের পাশের বাসা কাজ করতে যায় সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আমাদের পরিবারের কারো প্রতি কোন অভিযোগ নাই।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর