Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

প্রার্থনার সময় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

ডেস্ক সংবাদ

আফ্রিকার দেশ উগান্ডার একটি শরণার্থী শিবিরে প্রার্থনার সময় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩৪ জন আহত হয়েছেন।
দেশটির পুলিশের এক বিবৃতির বরাতে রোববার (৩ নভেম্বর) রাতে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) বিকেলে উত্তর উগান্ডার লামও জেলায় পালাবেক শরণার্থী শিবিরের ওপর এই বজ্রপাত ঘটে ও ১৪ জনের মৃত্যু হয়।
উগান্ডার পুলিশের মুখপাত্র কিতুমা রুসোকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শনিবার বিকাল ৫টার দিকে প্রার্থনার জন্য সমবেত হওয়ার সময় বৃষ্টি শুরু হয় এবং ৫টা ৩০ মিনিটে বজ্রপাত হয়।
পালাবেক শরণার্থী শিবিরটি দক্ষিণ সুদানের সীমান্তের কাছাকাছি উগান্ডার ভূখণ্ডে অবস্থিত। শিবিরটিতে প্রায় ৮০,০০০ শরণার্থী রয়েছেন।
লামও জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, পালাবেক শরণার্থী শিবিরের বেশিরভাগই দক্ষিণ সুদান থেকে এসেছেন। গৃহযুদ্ধের অবসান ঘটলেও সুদানেত অস্থিতিশীলতা এখনও অব্যাহত। এখন শরণার্থী স্বদেশে ফিরতে পারছেন না।
উল্লেখ্য, বজ্রপাতে উগান্ডায় এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা অনেকটাই স্বাভাবিক। ২০২০ সালে উত্তর-পশ্চিম উগান্ডায় বজ্রপাতে ১০ শিশু নিহত হয়।
২০১১ সালে ১৮ শিশু এবং তাদের শিক্ষক বজ্রপাতের শিকার হন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর