Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সাবেক সংসদ সদস্য মানিকের জামিন মঞ্জুর

ডেস্ক সংবাদ

সুনামগঞ্জ- ৫ আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর হয়েছে। অসুস্থ্য ও বয়স্ক বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
গেল সাত অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাবের একটি দল পাঁচ বারের সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে। পরদিন সুনামগঞ্জ সদর থানায় আনা হয় তাকে। তিনি গেল চার আগস্টে সুনামগঞ্জ শহরের বাসস্টেশনে ছাত্র-জনতার উপর দায়ের করা মামলার তিন নম্বর আসামি ছিলেন।
গেল নয় অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় তাঁকে কারাগারে প্রেরণ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর।
পরে পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। গেল ২০ অক্টোবর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার মানিকের পক্ষের আইনজীবীরা অসুস্থ্য ও বয়স্ক বিবেচনায় তাঁকে জামিন দেবার আবেদন করেন।
আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম ও অ্যাড. আব্দুল হামিদ জানান, মহিবুর রহমান মানিকের শারীরিকভাবে অসুস্থ। তিনি চোখে কম দেখেন। অন্যের সাহায্য ছাড়া চলতে পারেননা। আমরা আদালতকে জানিয়েছি জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ পাঁচ বারের সাবেক এমপি মানিক চোখে দেখতে পান না। অন্যান্য রোগসুখে ভোগছেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর