Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নিখোঁজ মুনতাহার সন্ধান দিলে মিলবে পুরস্কার

ডেস্ক সংবাদ

পাঁচ দিনেও খোঁজ মেলেনি সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজ হওয়া ৬ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের। মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মুনতাহাকে খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, নিখোঁজ শিশু মুনতাহার সন্ধান পেতে পরিবারের লোকজন সবার সহযোগিতা চাইলেও নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন বেশ কয়েকজন। তার মধ্যে স্বর্ণের চেইনসহ ১ লাখ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন সিলেট নগরীর মিরের ময়দানস্থ ফার্মিস গার্ডেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’র কর্ণধার ফার্মিস আক্তার।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন- মুনতাহাকে যে খুঁজে দিতে পারবে তাকে ১ লক্ষ টাকা দেয়া হবে, সেই সাথে আমি Farmis Akther ফেইসবুকে সবার সামনে কথা দিচ্ছি, একটা গোল্ডের চেইন উপহার হিসেবে দিবো।
একইভাবে ‘একজন বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা নাফিসা আনজুম খান ও আমির হামজা নামে দুজন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তারা উভয়ই নিজদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন- যে মুনতাহা আক্তার জেরিনের সন্ধান দেবে তাকে ১০ হাজার টাকা ও ওই ব্যক্তির পরিবারের একজন লোককে কর্মসংস্থানের সুযোগ করে দেবেন।
মুনতাহার বাবা শামীম আহমদ বলেন, ‘গত রোববার (৩ নভেম্বর) সকালে মেয়ে ও তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে নিয়ে বাড়ি ফিরেন। পরবর্তীতে মেয়েটি প্রতিদিনের ন্যায় আশপাশের বাড়িতে শিশুদের সাথে খেলা করতে যায়। বিকেল ৩টার দিকে মেয়েকে খোঁজাখুঁজির পর কোথাও কোনো সন্ধান পাননি তারা। একপর্যায়ে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এব্যাপারে শুক্রবার সকালে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল আউয়াল বলেন, নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন স্থানে যাচ্ছেন । কিন্তু নির্ভরযোগ্য কিছু পাচ্ছি না। তিনি গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর