Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ টেস্ট দল নেই মুশফিক

ডেস্ক সংবাদ

মুশফিকুর রহিম আঙুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তো বাদ পড়েছেনই, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজেও যে খেলতে পারবেন না – সেটা আগেই শোনা গিয়েছিল। রোববার (১০ নভেম্বর) ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তবে আফগানিস্তান সিরিজে আঙুলে চোট পাওয়া মুশফিকুর রহিম দলে নেই।
আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে থাকা তাসকিন আহমেদও ফিরেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দল থেকে পেসার খালেদ আহমেদ বাদ পড়লেও তাসকিনের সঙ্গে শরীফুল ইসলাম ফেরায় বাংলাদেশ দলে পেসার হয়েছেন চারজন।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিই বাংলাদেশের শেষ সিরিজ। সফরে দুই টেস্টের সিরিজের পর তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির দুটি সিরিজও খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু আগামী ২২ নভেম্বর, অ্যান্টিগাতে। ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট, সেটি হবে জ্যামাইকায়। আফগানিস্তান সিরিজ খেলেই টেস্ট সিরিজের দলে থাকা খেলোয়াড়েরা সরাসরি চলে যাবেন উইন্ডিজে, বাকিরা যাবেন ঢাকা থেকে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, হাসান মুরাদ।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর