Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

১১ নভেম্বর: ইতিহাসে আজকের এই দিনে

ডেস্ক সংবাদ

ঘটে যাওয়া আজকের এই দিনের ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে চাই। পাঠকের এ চাওয়া মাথায় রেখে নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
আজ সোমবার, ১১ নভেম্বর ২০২৪। ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।
ঘটনাবলি :
১৪৯৮ – পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার সমুদ্র অভিযান শুরু হয়।
১৭৯৩ – শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।
১৮৬৬ – কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।
১৯১৮ – মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা ফ্রান্স দখল করে।
১৯৫২ – ক্যালিফোর্নিয়ায় প্রথম ভিডিও রেকর্ডারের কার্যক্রম প্রদর্শিতি হয়।
১৯৫৩ – পোলিও রোগের ভাইরাস আবিস্কৃত হয়।
১৯৬৬ – এডুইন ইউগেন অলড্রিন এবং জেমস এ লোভেল নভোযান জিনিনি-১২ তে চড়ে চারদিনের সফরে মহাশূন্যে যাত্রা করেন।
১৯৬৮ – মালদ্বীপের প্রজাতন্ত্র গঠিত হয়।
১৯৭০ – ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
১৯৭২ – বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করা হয়।
১৯৮২ – দক্ষিণ লেবাননে ঘাঁটি গেড়ে বসা ইহুদীবাদী ইসরাইলের সেনা কমান্ডের সদর দফতরে শহীদ আহমাদ কাসির ভয়াবহ বোমা হামলা চালান।
১৯৮৯ – বার্লিন প্রাচীর ভেঙে ফেলার কাজ শুরু হয়।
১৯৯১ – কিউবা থেকে সোভিয়েত ফৌজ প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়।
১৯৯৫ – মানবাধিকার লংঘনের অভিযোগে কমনওয়েলথ থেকে নাইজেরিয়ার সদস্য বাতিল করা হয়।
১৯৯৬ – বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জন্ম :
১৪৯৩ – পারাচেলসুস, সুইস জার্মান চিকিৎসক, উদ্ভিদবিদ ও জ্যোতিষী।
১৭৪৩ – কার্ল পিটার থাউনবেরগ, সুইডিশ উদ্ভিদবিদ, পতঙ্গবিশারদ ও মনোবৈজ্ঞানিক।
১৭৭১ – আধুনিক কোষতত্ত্বের জনক মারি ফ্রাঁসোয়া বিশা জন্ম গ্রহণ করেন।
১৮২১ – ফিওদোর দস্তয়েভ্‌স্কি, তিনি ছিলেন বিখ্যাত রুশ সাহিত্যিক।
১৮৬৪ – আলফ্রেড হারমান ফ্রিয়েড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান সাংবাদিক ও সমাজ কর্মী।
১৮৭২ – সঙ্গীতজ্ঞ আবুল করিম খান সাহেব সঙ্গীতরত্ন।
১৮৮৫ – ইংরেজ সাহিত্যিক ডি.এইচ লরেন্স।
১৮৮৮ – মাওলানা আবুল কালাম আজাদ, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।
১৯০১ – সোভিয়েত লেখক আলেকসান্দার ফাদায়েভ।
১৯০৭ – কবি সুফী মোতাহার হোসেন।
১৯০৮ – কথাসাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র।
১৯১৪ – হাওয়ার্ড ফাস্ট, তিনি ছিলেন আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
১৯২৮ – হুমায়ূন রশীদ চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও কূটনীতিবিদ।
১৯২৮ – মেক্সিকান ঔপন্যাসিক কার্লোস ফুয়েন্তেস।
১৯৩৯ – আব্দেল মাজিদ লাখাল, তিনি ছিলেন তিউনিশিয়ার অভিনেতা ও পরিচালক।
১৯৬৪ – অ্যালিসন ডোডয়, তিনি ছিলেন আইরিশ মডেল ও অভিনেত্রী।
১৯৭৪ – লিওনার্ডো ডিক্যাপ্রিও, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
১৯৭৭ – মানিশ, তিনি সাবেক পর্তুগালের ফুটবলার ও ম্যানেজার।
১৯৮৩ – ফিলিপ লাম, তিনি জার্মান ফুটবলার।
১৯৯০ – জরজিনিও ওয়িজনাল্ডুম, তিনি ডাচ ফুটবলার।
মৃত্যু :
১০২৮ – কনস্ট্যান্টিন অষ্টম, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
১৮২৩ – অর্থনীতিবিদ ডেভিট রিকার্ডো।
১৯৪৮ – পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ।
১৮৫৫ – সারেন কিয়েরকেগর, তিনি ছিলেন ডেনীয় দার্শনিক ও তাত্ত্বিক।
১৯১৯ – পাভেল খিস্ট্যাকভ, তিনি ছিলেন রাশিয়ান চিত্রশিল্পী ও শিক্ষক।
১৯২৩ – সমাজসেবক রাজনীতিক লেখক আশ্বিনীকুমার দত্ত।
১৯৭১ – সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ।
১৯৭৩ – আর্টটুরি ইলমারি ভিরটানেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রসায়নবিদ ও একাডেমিক।
১৯৮৭ – প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন।
১৯৯৯ – মোহাম্মদউল্লাহ, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি।
২০০৫ – পিটার ড্রুকের, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক, তাত্তিক ও শিক্ষাবিদ।
২০০৪ – ইয়াসির আরাফাত, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফিলিস্তিন ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের ১ম প্রেসিডেন্ট।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর