Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিতের দাবিতে মানববন্ধন

মানববন্ধন
ডেস্ক সংবাদ

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
শনিবার বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাবের সম্মুখে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে ও ডৌবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ শামসীর পরিচালনায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী।
স্বাগত বক্তব্য রাখেন মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিলাল উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুবদল নেতা নাজমুল ইমলাম রিপন, মধ্য জাফলং ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে মিথ্যা মামলায় হয়রানী হয়েছেন। তখনকার সময়ে আওয়ামী লীগের পক্ষে কথা বললে দেশপ্রেমীক আর অন্যায়ের প্রতিবাদ করলে দেশদ্রোহীতার আখ্যা দিয়ে বিভিন্নভাবে মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হতো। ঠিক একই ভাবে লিটনও আওয়ামী লীগের প্রতিহিংসায় মিথ্যা মামলার শিকার।
লিটন সব সময় অন্যায়ের প্রতিবাদী ও ন্যায়পরায়ন একজন মানুষ ছিলেন, লিটনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একাধিক রাজনৈতিক ও প্রতিহিংসায় লিটনকে সাজানো মামলায় হিরোইনসহ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। পরবর্তীতে আদালত লিটনকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ডের রায় দেয়। ফরমায়েসি সেই রায় স্থগিত করে নিঃশ্বর্ত মুক্তি দিয়ে লিটনকে পুনরায় আমাদের মাঝে ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের প্রতি জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
সুত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে আন্নু মালিক লিটন (লম্বা লিটন) কে ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি হিরোইনসহ লিটনসহ আরও দুই জনকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। ওই মামলায় বিজ্ঞ আদালত ২০২৩ সালের ৫ই অক্টোবর আন্নু মালিক লিটনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর