Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিশ্বনাথে স্কুল শিক্ষক মাওলানা মহসিনের ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক সংবাদ

বিশ্বনাথ উপজেলার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মরহুম মাওলানা মোহাম্মদ মহসিনের ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) জোহরের নামাজ শেষে স্থানীয় থানা মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

চান্দভরাং উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. ইউনুছ আলী মফিজী’র সভাপতিত্বে চাউলধনী স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক শফিক আহমদ-পিয়ারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাজমুল ইসলাম।

হাজী ইয়াছিন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আব্দুস সালামের কোরআন তেলাওয়াত ও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আব্দুল কাদিরের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া মাহফিলে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বাউসী কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক এমএ হুমায়ুন তালুকদার, কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. বদিউল আলম।

বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় (ইসলাম শিক্ষা) শিক্ষক পরিবারের ব্যানারে অনুষ্ঠিত এ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. তৈয়বুর রহমান, ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শাহ জাহান, দক্ষিণ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আবুল বাশার, শাহপিন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. জাকারিয়া, সংগঠক মো. আজিজুর রহমান প্রমুখ।

শেষে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলীম উদ্দিন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর