Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সভাপতি ও সদস্য সংবর্ধিত

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের
ডেস্ক সংবাদ

সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটির সভাপতি, সিলেট জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. খালেদ হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য মো. বাবুল মিয়াকে সংবর্ধনা প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজ অধ্যক্ষ মো. নেছার আহমদের সভাপতিত্বে সহকারী অধ্যাপক (বাংলা) দিলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. খালেদ হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য মো. বাবুল মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ফারুক আহমদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার নির্বাহী সভাপতি একেএম হেকিম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তুলাই, জামায়াত নেতা হাফেজ আব্দুল কাইয়ুম। কলেজের শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (ইংরেজি) আব্দুর রশীদ।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সুহেনা বেগম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হোসনা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন জামায়াতের আমির মো. আব্দুন নুর, বিশিষ্ট মুরব্বি বদরুল ইসলাম পিয়ার আলী, রামপাশা হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন, রামপাশা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জুনাব আলী, সংগঠক মনসাদ আহমদ, হাফিজুর রহমান।
কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াছুর রহমান, আফিয়া বেগম, খয়ের আহমদ, সালমা আক্তার, সুভদ্রা রানী তালুকদার, নাসরিন জাহান, মোস্তফা কামাল, আমিনুল হক, ফাহিমা বেগম শাম্মী প্রমুখ।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর