Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে ঝটিকা মিছিলকারী ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক

সিলেটে ঝটিকা মিছিলকারী ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক
ডেস্ক সংবাদ

সিলেটে ঝটিকা মিছিলকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে র‍্যাব ও পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) রাতে নগরের এয়ারপোর্ট ও মধুশহীদ এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান ও তার এক সহযোগী। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব-৯ এক অভিযানে তাদের আটক করে।
এছাড়া মধুশহীদ এলাকায় পুলিশের অভিযানে আটক হন অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মী। তিনি নগরের জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে।
অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ।
র‍্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার (১৮ নভেম্বর) সিলেট নগরে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহসভাপতি রাকিবুল হাসান। তার নেতৃত্বেই দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের হয়।
মিছিলে ‘সিলেটের মাটি, শেখ হাসিনার ঘাঁটি, অবৈধ আইসিটি কোর্ট, জনগণ মানে না, হত্যাকারী খুনী ইউনূসের ফাঁসি চাই’ সংবলিত ব্যানারে স্লোগান তুলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নগরের চৌহাট্টা পয়েন্টের আগেই ছত্রভঙ্গ হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর