Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

‘দরদ’ দেখতে সব টিকেট কিনলেন শাকিব

‘দরদ’ দেখতে সব টিকেট কিনলেন শাকিব
ডেস্ক সংবাদ

গেল ১৫ নভেম্বর থেকে দেশের ৮৩ সিনেমা হলে চলছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘দরদ’। একই সঙ্গে চলছে যুক্তরাষ্ট্র, মালদ্বীপসহ অন্যান্য দেশে।
‘দরদ’ মুক্তির সময় ‘বরবাদ’র শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। সামাজিক ও সংবাদ মাধ্যমের কল্যাণে দর্শকদের ‘দরদ’ উন্মাদনা দেখছিলেন তিনি। নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরেই বড়পর্দায় সিনেমাটি উপভোগ করবেন। এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব।
২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের ব্যবসায়িকা প্রতিষ্ঠান রিমার্ক- হারল্যানের সৌজন্যে ‘দরদ’র একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকেট আগেই কিনে ফেলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকে এই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন। সিনেমাটি উপভোগ করে এই সুপারস্টার তার অনুভূতি ও সিনেমা কর্ম পরিকল্পনা জানাবেন।
শাকিবের সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও সেদিন তার সঙ্গে বসে ‘দরদ’ উপভোগ করবেন বলে জানা গেছে।
অনন্য মামুন পরিচালিত সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমাটিতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান। এতে আরও অভিনয় করেছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর