Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রেলওয়ে সিলেট শাখার নবনির্মিত ভবনের উদ্বোধন

বাংলাদেশ রেলওয়ে
ডেস্ক সংবাদ

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী, সিলেট শাখার কার্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নবনির্মিত কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অতিথিবৃন্দ নবনির্মিত কার্যালয়ে পতাকা উত্তোলন ও ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর আয়োজিত আলোচনা সভা বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী, সিলেট শাখার সম্পাদক মো: আতিকুর রহমানের সঞ্চালনায় এবং অত্র শাখার সভাপতি জনাব কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো: সাইদুর রহমান, কেন্দ্রীয় নেতা মির্জা মো: শাহেদ আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবিএম শফিকুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, কেন্দ্রীয় সহ-সম্পাদক দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ওমর ফারুক, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় সহ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম তালুকদার, ঢাকা শাখার সভাপতি মো: শরীফুল ইসলাম, সম্পাদক সাইদুর রহমান,রেল শ্রমিকলীগ সিলেট শাখার সম্পাদক শহিদুল হক ।
আলোচনা সভার শুরুতেই পবিত্রে কোরআন থেকে তেলাওয়াত করেন রেলওয়ে মসজিদের ইমাম এবং স্বাগত বক্তব্য রাখেন অত্র সংগঠনের কাকর্যকরি সদস্য পরিতোষ ধর পাপ্পু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সিলেট রেলওয়ের বিভিন্ন দপ্তরের উর্ধতন প্রকৌশলীবৃন্দ,সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার,স্টেশন মাস্টার, সি.আই /আরএনবি,রেলওয়ে থানার কর্মকর্তাগন,গার্ড কাউন্সিলের নেত্তৃবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দ,রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ,সহ অন্যান্যরা ।
সভায় বক্তারা বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট ও কুলাউড়া শাখার উদ্যোগে রেলপথ সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৩০ অক্টোবরের মধ্যে ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ ও ১৩ নং শর্ত বাতিল এবং রানিং স্টাফদের ‘পার্ট অব পে’ রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে অর্থ মন্ত্রনালয়ের সকল অস্মতি প্রত্যাহার করে রেলওয়ের প্রচলিত কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারির দাবি জানান বক্তারা।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর