Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সড়ক দুর্ঘটনায় পরীমণির প্রথম স্বামী নিহত

সড়ক দুর্ঘটনায় পরীমণির প্রথম স্বামী নিহত
ডেস্ক সংবাদ

চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে শুক্রবার (২২ নভেম্বর) রাতে ইসমাইলকে দাফন করা হয়।
এর আগে, শুক্রবার সকালে মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকার ঢাকা-ভাঙ্গা মহাসড়কে ঘটা এক দুর্ঘটনায় মারা যান ইসমাইল। তিনি ছোট শৌলা গ্রামের বাসিন্দা এবং ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে।
ইসমাইলের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইসমাইল তার বন্ধু মনিরের সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন । ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইসমাইল ও মনির দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
মনিরকে প্রাথমিক চিকিৎসার পর আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটি পা কেটে ফেলতে হয়।
এরপর শুক্রবার রাতে ইসমাইলের মরদেহ তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেদিন রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা গেছে, ইসমাইলের বাড়ির কাছেই পরীমণির নানাবাড়ি। পরীমণি তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করার সময় ইসমাইল এর সাথে বিয়ে হয়। ইসমাইল হোসেন পরীমণির প্রথম স্বামী। বিয়ের কয়েকবছর পরে পরীমণির সাথে বিবাহবিচ্ছেদ ঘটে ইসমাইলের। বর্তমানে পরীমণির সঙ্গে ইসমাইল বা তার পরিবারের কোনো যোগাযোগ নেই বলেও জানা গেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর