বিশ্বজুড়ে তরুণদের মৃত্যুহার উদ্বেগজনক হারে বাড়ছে

সম্প্রতি প্রকাশিত “গ্লোবাল বার্ডেন অব ডিজিজ” শীর্ষক এক গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী কিশোর ও তরুণদের মধ্যে মৃত্যুহার বাড়ছে, যা গবেষকদের মতে একটি ‘উদীয়মান সংকট’। ১৬ হাজার ৫০০ বিজ্ঞানীর যৌথ এ গবেষণা ৩ লাখেরও বেশি উৎসের তথ্য বিশ্লেষণ করে তৈরি হয়েছে। গবেষণায় বলা হয়, উত্তর আমেরিকায় তরুণদের মধ্যে মাদক ও অ্যালকোহলের ব্যবহার এবং আত্মহত্যার প্রবণতা মৃত্যুহার […]
চ্যাটজিপিটির পরামর্শে বিপদে বৃদ্ধ, হাসপাতালে ভর্তি

চ্যাটজিপিটির তৈরি ডায়েট প্ল্যান অনুসরণ করে হাসপাতালে ভর্তি হতে হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে। তাঁর শরীরে দেখা দেয় গুরুতর স্বাস্থ্যজটিলতা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই ব্যক্তি সুস্থ ছিলেন এবং কেবল খাবারের রুটিনে পরিবর্তন আনতে চেয়েছিলেন। এ সময় তিনি চ্যাটজিপিটির থেকে একটি ডায়েট চার্ট নেন, যেখানে সাধারণ লবণের (সোডিয়াম ক্লোরাইড) বদলে সোডিয়াম […]
৩১ বছরের বিশ্বের ‘সবচেয়ে প্রবীণ নবজাতক’ এর জন্ম

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে জন্ম নিয়েছে থাডিউস ড্যানিয়েল পিয়ার্স— যে শিশুটিকে বলা হচ্ছে বিশ্বের ‘সবচেয়ে প্রবীণ নবজাতক’। কারণ, তার জন্ম যেই ভ্রূণ থেকে হয়েছে, সেটি হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল প্রায় ৩১ বছর! ঘটনার পেছনের গল্প ১৯৯৪ সালে মার্কিন নারী লিডিয়া আর্চার্ড ও তার স্বামী আইভিএফ পদ্ধতিতে ৪টি ভ্রূণ তৈরি করেন। তখন একটি ভ্রূণ থেকে জন্ম হয় […]
আশ্রয়প্রার্থীদের ‘ফ্রি হেলথ পাস’ বিতরণে করদাতাদের অর্থ ব্যয়ে প্রশ্ন

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের মধ্যে ব্যাপক হারে সরকারি স্বাস্থ্যসেবা সুবিধা (NHS) বিতরণ নিয়ে রাজনৈতিক ও জনপর্যায়ে বিতর্ক দানা বেঁধেছে। গত পাঁচ বছরে প্রায় ৯ লাখের বেশি এইচসি২ (HC2) সার্টিফিকেট আশ্রয়প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে, যা মোট ইস্যুকৃত সার্টিফিকেটের প্রায় ৫৯ শতাংশ। এই তথ্য প্রকাশ করেছে এনএইচএস বিজনেস সার্ভিসেস অথরিটি। জানা গেছে, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে […]
ওজন কমাতে ইনজেকশন ক্লাব চালু করল মরিসনস, মাসিক খরচ £১২৯

যুক্তরাজ্যের বড় সুপারমার্কেট চেইন মরিসনস এবার স্বাস্থ্যসেবায় প্রবেশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মাউঞ্জারো’ নামের ওজন কমানোর ইনজেকশন চালু করেছে, যার জন্য মাসিক সাবস্ক্রিপশন চার্জ রাখা হচ্ছে £১২৯। প্রোমোশনাল অফার শেষে এই খরচ দাঁড়াবে £১৫৯। এই ইনজেকশনটি তিরজেপাটাইড নামক ওষুধ, যা সপ্তাহে একবার নিতে হয়। মরিসনস জানিয়েছে, এর মাধ্যমে এক বছরে শরীরের ওজন গড়ে ২০% পর্যন্ত কমানো সম্ভব। […]
যুক্তরাজ্যে দরিদ্র ও এশীয় পটভূমির রোগীরা এনএইচএস চিকিৎসা থেকে বঞ্চিত

ইংল্যান্ডে স্বাস্থ্যসেবায় অসমতা আবারও সামনে এসেছে। জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) ইংল্যান্ডের সদ্য প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে, দরিদ্র ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষরা চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বঞ্চনার শিকার হচ্ছেন। চলতি বছরের জুন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে দরিদ্র এলাকাগুলোর ৩.১% রোগী এক বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা শুরুর জন্য অপেক্ষায় ছিলেন। তুলনায়, সবচেয়ে […]
যুক্তরাজ্যের আশ্রয় শিবিরে কান্নায় ভেসে উঠছে আলবেনিয়ার অবৈধ অভিবাসী

যুক্তরাজ্যের নিউক্যাসলের একটি অভিজাত এলাকায় অবৈধভাবে গাঁজা চাষের খামার থেকে গ্রেপ্তার হওয়া আলবেনিয়ান যুবক ক্লোডিয়ন বিচাকু দাবি করেছেন, যুক্তরাজ্যের কারাগারে থাকার অভিজ্ঞতা তার জন্য খুবই কষ্টকর ছিল। নিম্নমানের খাবারের কারণে তার পাইলসের সমস্যা হয়েছে। ২৬ বছর বয়সী বিচাকু ২০২২ সালে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেন। গত মে মাসে নিউক্যাসলের গোসফোর্থের একটি তিন বেডরুমের বাড়িতে গাঁজার চাষের […]
দুর্নীতির অভিযোগে WHO-র আঞ্চলিক প্রধান সায়মা ওয়াজেদ ছুটিতে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এবং WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ দুর্নীতির অভিযোগে ছুটিতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আঞ্চলিক পরিচালক হওয়ার প্রচারণার সময় নথি জালিয়াতির পাশাপাশি ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ উঠেছে। সায়মা ওয়াজেদ ২০২৩ সালের নভেম্বর মাসে WHO-এর SEARO অঞ্চলের প্রধান নির্বাচিত হন। তবে, তার রাজনৈতিক সম্পর্ক ব্যবহার করে […]
ব্রিটেনে ফের ভয়াবহ সি. ডিফ সংক্রমণঃ এক বছরে মৃত্যু প্রায় ২ হাজারের বেশি

যুক্তরাজ্যে মারাত্মক গতিতে বাড়ছে Clostridioides difficile বা সি. ডিফ ব্যাকটেরিয়ার সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত এক বছরে এই সংক্রমণে ১৯,২৩৯ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২,১৬৪ জনের—যার অর্থ প্রতি ১০ জন আক্রান্তের মধ্যে অন্তত একজন মারা যাচ্ছেন। চিকিৎসকেরা বলছেন, এটি কেবল একটি সংক্রমণ নয়, এটি একটি সামাজিক ও অর্থনৈতিক সংকট হয়ে […]
আখরোট খাওয়ার উপকারিতা কী? বলছে গবেষণা

আখরোট এক ধরনের বাদামজাতীয় ফল, যা বহু মানুষ ড্রাই ফুড বা মিশ্র খাদ্য উপাদান হিসেবে খেয়ে থাকেন। দেখতে গোল হলেও এর খাওয়ার উপযুক্ত অংশ হলো ভিতরের বীজটি। কিন্তু অনেকেই হয়তো জানেন না—এই ছোট ফলটির মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ। আখরোটে রয়েছে প্রচুর প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি (স্নেহ পদার্থ), ফাইবার, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেশিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্ট—যা শরীরের সামগ্রিক […]