Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সুনামগঞ্জের দিরাইয়ে তিন গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

ডেস্ক সংবাদ

দিরাই প্রতিনিধি
সিলেট বিভাগের সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড প্রদানের জন্য তিনটি গ্রামে জরিপ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার।
জানা গেছে, কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামকে বাছাই করা হয়েছে। এই তিন গ্রামের ৯৫৪টি পরিবারের মধ্যে জরিপ সম্পন্ন করে ৭৮৫ পরিবারের তথ্য যাচাই-বাছাই শেষে সরকারি সার্ভারে জমা দেওয়া হয়েছে।
বর্তমানে এই তিন গ্রামের বিভিন্ন ভাতাভোগী পরিবারে বয়স্ক ভাতা পাচ্ছেন ১৭৩ জন, বিধবা ভাতা ৮৬ জন, প্রতিবন্ধী ভাতা ৭০ জন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউভি চাল পাচ্ছেন ৩৪ জন, এবং খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচি থেকে চাল পাচ্ছেন ৪১ জন।
সাব্বির সারোয়ার জানান, “দফায় দফায় জরিপ সম্পন্ন হয়েছে। তথ্য যাচাই-বাছাই শেষে ৭৮৫ পরিবারের তথ্য সার্ভারে জমা দেওয়া হয়েছে।”
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, “কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিন গ্রামে মোট কতটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তা কর্তৃপক্ষ নির্ধারণ করবে।”
উল্লেখ্য, ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর