Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

অপেশাদার আচরণে কোন ছাড় নেই: এসএমপি কমিশনার

ডেস্ক সংবাদ

সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সতর্ক করেছেন, পুলিশ কর্মকর্তা যদি কারো সঙ্গে অপেশাদার আচরণ করে, তাদের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকলকে সতর্ক থাকার পাশাপাশি ড্রেসকোড অনুসরণ করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বৃহস্পতিবার পুলিশ লাইন্সের হল রুমে ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় কমিশনার জানান, সিলেট মহানগরের যানজট কমানো এবং নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিশেষ করে অনিবন্ধিত সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা ও অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
কমিশনার ট্রাফিক বিভাগের কার্যক্রমকে বাংলাদেশের পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ হিসেবে উল্লেখ করে বলেন, এখানে ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য শাস্তি রয়েছে। সভায় ১৫ জন সদস্যকে বিশেষ পুরস্কারও প্রদান করা হয়।
এছাড়াও, কমিশনার সদস্যদের কথা শুনে কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান ও কিছু বিষয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মাসুদ রানা, এডিসি ট্রাফিক গৌতম দেব এবং অন্যান্য ট্রাফিক বিভাগের সদস্যরা।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর