Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জনগণের সঙ্গে সরাসরি সংযোগই আমার মূল লক্ষ্য: এম এ মালিক

ডেস্ক সংবাদ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নে সহিহ নিয়ত ট্রাষ্ট-এর আয়োজনে বৃহস্পতিবার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের স্বল্প আয়ের মানুষের জন্য “নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক।
প্রধান অতিথি এম এ মালিক বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আপনারা যে আস্থা দিয়েছেন, তা রক্ষা করতে এবং আপনাদের সঙ্গে সরাসরি দেখা ও খোঁজখবর নেওয়া আমার দায়িত্ব। প্রতিটি এলাকায় এসে আমি সাধারণ মানুষের সমস্যাগুলো শুনি এবং সমাধানে কাজ করি।”
তিনি আরও জানান, জনগণের ভোট তার কাছে একটি গুরুত্বপূর্ণ আমানত। এলাকার মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করাই তার মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-র আহ্বানে রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
এম এ মালিক জানান, তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, স্কুল-কলেজ, স্বাস্থ্যসেবা, কৃষকদের সহায়তা, কৃষি ও মহিলা ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করছেন। পাশাপাশি মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নের কাজও করা হবে।
দরিদ্র পরিবারের জন্য কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। এ লক্ষ্যে একটি কারিগরি কলেজ ও প্রশিক্ষণ কেন্দ্রও প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। শিক্ষকদের মাধ্যমে অনলাইন ও সরাসরি ক্লাসের সুবিধা থাকবে।
তিনি আরও বলেন, এলাকার মানুষ যে কোনো সময় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে বা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সমস্যা সমাধানে তিনি সবসময় সহযোগিতা করবেন। সংসদ অধিবেশন শেষে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এলাকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন।
অনুষ্ঠানে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর