Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বাণিজ্য, শিল্প ও বস্ত্র এবং পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। রমজান মাস ঘনিয়ে আসায় এ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দায়িত্ব গ্রহণের সময় রোজা সামনে থাকায় আলাদা কোনো বড় উদ্যোগ নেওয়ার সুযোগ না থাকলেও বর্তমানে সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, যা বাজার স্থিতিশীল রাখতে […]

রমজানে মাংসের দাম নির্ধারণ করলো সিলেট সিটি করপোরেশন

সিলেট সিটি করপোরেশন (সিসিক) পবিত্র রমজান মাসে মাংসের দাম নির্ধারণ করেছে। সম্প্রতি (৯ ফেব্রুয়ারি) সিসিকের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই মূল্য চূড়ান্ত করা হয়। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, রমজান মাসে মাংসের দাম নিম্নরূপ নির্ধারিত হয়েছে: গরুর মাংস: ৭৫০ টাকা প্রতি কেজি, মহিষের মাংস: ৬৫০ টাকা প্রতি কেজি, খাসির মাংস: ১,১০০ […]

সিলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘোষণা

সিলেট জেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি রাত ১২:০১ মিনিটে সরকারি, বেসরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, […]

সিলেটে ফিরেই কাজের অঙ্গীকার মন্ত্রী আরিফুল হক চৌধুরীর

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “কারো প্রতি বৈরী মনোভাব নেই, সবাইকে সঙ্গে নিয়ে দেশ ও এলাকার উন্নয়নে কাজ করব।” মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজের জন্মভূমি সিলেটে আসেন তিনি। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে […]

হবিগঞ্জে পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং স্লোগান প্রদানের কয়েক ঘণ্টার মধ্যে হঠাৎ করে কার্যালয়ের ভেতরে আগুন লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ও পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী সকালেই আকস্মিকভাবে কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন এবং স্লোগান দেন। এরপর প্রায় ১০ মিনিটের মধ্যে তারা স্থান […]

ডিসি সারওয়ার আলমকে আদালতের শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গুলি করার আদেশ সংক্রান্ত তথ্য না দেওয়ায় সিলেট জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে আদালত কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। সিলেটের আমলি আদালত নম্বর-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার ৮ ফেব্রুয়ারি এই আদেশ দেন। বিষয়টি বুধবার সন্ধ্যায় জানাজানি হয়। জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গোলাপগঞ্জ […]

উত্তাপ ছড়াচ্ছে সিলেটের সবজির বাজার, বাড়তি দামে লেবু-শসা

রোজা শুরুর আগেই সিলেট-এর বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে লেবু ও শসার দাম। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে অন্যান্য সবজি, মাছ ও মাংসের মূল্যও। হঠাৎ এ মূল্যবৃদ্ধিতে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বাজার ঘুরে দেখা গেছে, প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। অথচ গত সপ্তাহে একই লেবু ২০ থেকে ৩০ টাকায় পাওয়া গেছে। শসার দামও বেড়ে […]

প্রথম জয়েই সিলেটের ‘জেন্টলম্যান’ ও ‘ম্যাজিকম্যান’র বাজিমাত

খন্দকার আবদুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী। সিলেট বিএনপির দুই কান্ডারি। একজন ‘জেন্টলম্যান’ ও আরেকজনকে ‘ম্যাজিকম্যান’ হিসেবে চিনেন সিলেটবাসী। এবার একই সাথে দুইজন স্থান পেয়েছেন মন্ত্রীসভায়। নির্বাচনে প্রথম জয় পেয়েই সংসদ সদস্য হয়ে মন্ত্রীসভায় স্থান করে নিয়েছেন মুক্তাদির। আর সিটি করপোরেশনের কমিশনার থেকে মেয়র, সেখান থেকে সংসদ সদস্য হয়েই মন্ত্রীর চেয়ারে আসীন হলেন আরিফুল হক […]

বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী ভারতীয় বিমানবন্দরে আটকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান ব্যক্তিগত কাজে দিল্লীতে অবস্থানকালে গতকাল মঙ্গলবার দুপুরে তার অজ্ঞাতে ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এসব পোস্টে মাহদীর নাম পরিচয় উল্লেখ করে তাকে ‘জুলাইয়ের আত্মস্বীকৃত খুনি’ বলে প্রচার করে হুমকি দেয়া হচ্ছিল। আজকে ভারতস্থ বাংলাদেশের কনসুলেটে একটি সূত্র জানিয়েছে, ভারত থেকে বাংলাদেশে […]

সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, দুই যুবক গ্রেফতার

সিলেটের কোম্পানিগঞ্জে মঙ্গলবার ভোরে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চেকপোস্ট বসিয়ে নোবাগি এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন: বাজিতপুর থানার চদ্রগ্রাম এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে ঢাকার মুগদা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা রাকিবুল ইসলাম রুবেল,  মানিকগঞ্জের হরিরামপুর থানার হালিয়াঘাট এলাকার মৃত খোকন মোল্লার ছেলে ঢাকার যাত্রাবাড়ী মাতুয়াইল […]