Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইতিহাস গড়লেন সিলেটের গৌরব ও তানভীর

ডেস্ক সংবাদ

ঢাকায় অনুষ্ঠিত YONEX SUNRISE BANGLADESH INTERNATIONAL SERIES 2025–এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন সিলেটের কৃতিসন্তান গৌরব সিংহ ও আব্দুল জহির তানভীর। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো গোল্ড মেডেল জিতে ইতিহাস গড়েছেন এই জুটি।

বাংলাদেশের পক্ষে প্রথম দুই খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয়ের মাধ্যমে শতাব্দীর সেরা অর্জনের তালিকায় নিজেদের নাম লেখান তারা। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন সাবেক জাতীয় ডাবলস চ্যাম্পিয়ন এই জুটি।

কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামের শক্তিশালী জুটিকে স্ট্রেইট গেমে পরাজিত করার পর থেকেই তাদের লক্ষ্য ছিল শিরোপা জয়। সেমিফাইনাল ও ফাইনালে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও দৃঢ় মনোবল ও কৌশলগত খেলায় জয় ছিনিয়ে নেন তারা।

শ্বাসরুদ্ধকর ফাইনাল লড়াই শেষে শেষ হাসি হাসেন সিলেট শিবগঞ্জ মনিপুরী পাড়ার সন্তান গৌরব সিংহ এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতিসন্তান আব্দুল জহির তানভীর। তাদের এই ঐতিহাসিক অর্জনে সিলেটসহ সারা দেশের ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর