সিলেটে যুবক অপহরণে ১০ জন আটক, গোপন আস্তানা থেকে দুই ভিকটিম উদ্ধার

সিলেট নগরীতে এক যুবককে অপহরণ করে গোপন আস্তানায় জিম্মি রাখার অভিযোগে ১০ জনকে পুলিশ আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন তাঁতিপাড়া পয়েন্ট এলাকা থেকে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাহতাবপুর গ্রামের মৃত খোকা সরকারের ছেলে সুহেল সরকার (২২)কে ১৪–১৫ […]
দুবাইয়ে বোমা হামলায় নিহত আলীর কফিন দেশে ফিরল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বোমা হামলায় নিহত আহমদ আলীর (সালেহ আহমদ) মরদেহ সোমবার দেশে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কফিনবন্দী মরদেহ পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তা গ্রহণ করেন। দুবাই থেকে ঢাকায় আনা হয়ে মরদেহ পরে সিলেটে নেওয়া হয়। আহমদ আলী গত […]
ভারতে আটক ফয়সালের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছে বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। গ্রেপ্তারের পর তাদের সঙ্গে সাক্ষাতের জন্য কনস্যুলার অ্যাক্সেস চেয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল করিম মাসুদ […]
লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি সুনামগঞ্জের ১০ যুবক

ইতালি গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কয়েকজন তরুণ। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইতালিতে পৌঁছানোর আগেই লিবিয়ায় একটি মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছেন তাদের বেশিরভাগই। জানা গেছে, একই গ্রামের ১১ জনসহ মোট ১৩ জন যুবক মানবপাচারকারীদের সঙ্গে ১৩ থেকে ১৪ লাখ টাকায় চুক্তি করে […]
ডাবল ট্যাগের অভিযোগে সিলেটে ‘ইজি’ ও ‘ফ্রিল্যান্ড’-কে জরিমানা

সিলেট নগরীতে জনপ্রিয় পোশাক বিক্রয় প্রতিষ্ঠান ‘ইজি’ ও ‘ফ্রিল্যান্ড’-এ ডাবল ট্যাগযুক্ত পোশাক বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই অনিয়ম ধরা পড়লে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নগরীর কুমারপাড়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় ও জেলা […]
কমলগঞ্জে নারীকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা, পালিয়ে যায় দুর্বৃত্তরা

মৌলভীবাজারের কমলগঞ্জে ভোরে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসতে পারে—এমন আশঙ্কায় অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি […]
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যুক্তরাজ্যে প্রবাসী সাংবাদিকদের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তা ও জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান The Apprentice–এর রানারআপ আনিসা খান এবং BBC–এর সাবেক সাংবাদিক শামীম চৌধুরী। অনুষ্ঠানে আনিসা খান তার অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প তুলে ধরেন। তিনি জানান, কীভাবে প্রায় ৮০ […]