Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ডাবল ট্যাগের অভিযোগে সিলেটে ‘ইজি’ ও ‘ফ্রিল্যান্ড’-কে জরিমানা

ডেস্ক সংবাদ

সিলেট নগরীতে জনপ্রিয় পোশাক বিক্রয় প্রতিষ্ঠান ‘ইজি’ ও ‘ফ্রিল্যান্ড’-এ ডাবল ট্যাগযুক্ত পোশাক বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই অনিয়ম ধরা পড়লে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

রোববার (৮ মার্চ) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নগরীর কুমারপাড়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে কর্মকর্তারা কয়েকটি দোকানের তৈরি পোশাক পরীক্ষা করেন। এ সময় ‘ইজি’ ও ‘ফ্রিল্যান্ড’-এর কিছু পোশাকে ডাবল ট্যাগ লাগানো দেখতে পান, যা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হয়। এ অপরাধে তাৎক্ষণিকভাবে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই অভিযানে ‘বার্টন’সহ আরও কয়েকটি দোকানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু। এ সময় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এবং র‍্যাব-৯ এর একটি দল উপস্থিত ছিল।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর