Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা

ডেস্ক সংবাদ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যুক্তরাজ্যে প্রবাসী সাংবাদিকদের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তা ও জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান The Apprentice–এর রানারআপ আনিসা খান এবং BBC–এর সাবেক সাংবাদিক শামীম চৌধুরী।

অনুষ্ঠানে আনিসা খান তার অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প তুলে ধরেন। তিনি জানান, কীভাবে প্রায় ৮০ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে কঠিন প্রতিযোগিতা পেরিয়ে তিনি The Apprentice–এর চূড়ান্ত পর্বে পৌঁছে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতার বিভিন্ন ধাপের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ মোকাবিলার গল্প শোনান তিনি।

আনিসা বলেন, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং নিজের স্বপ্নের প্রতি অটল থাকার কারণেই তিনি এই সাফল্য অর্জন করতে পেরেছেন। বর্তমানে তার পিজ্জা ব্যবসা যুক্তরাজ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি জানান, তার প্রতিষ্ঠানের পিজ্জা পেতে এখন প্রায় তিন মাস আগেই অর্ডার দিতে হয়।

অনুষ্ঠানে বক্তারা নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা হিসেবে নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ এবং প্রবাসে বাংলাদেশি নারীদের সাফল্যের নানা দিক তুলে ধরেন। আয়োজকরা বলেন, আন্তর্জাতিক নারী দিবস নারীদের অর্জন ও সম্ভাবনাকে সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর