Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে যুবক অপহরণে ১০ জন আটক, গোপন আস্তানা থেকে দুই ভিকটিম উদ্ধার

ডেস্ক সংবাদ

সিলেট নগরীতে এক যুবককে অপহরণ করে গোপন আস্তানায় জিম্মি রাখার অভিযোগে ১০ জনকে পুলিশ আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন তাঁতিপাড়া পয়েন্ট এলাকা থেকে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাহতাবপুর গ্রামের মৃত খোকা সরকারের ছেলে সুহেল সরকার (২২)কে ১৪–১৫ জন দুর্বৃত্ত জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে নগরের তাঁতিপাড়া এলাকার নাজমা নিবাস নামের ৫৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় আটকে রাখা হয়। ভিকটিমকে লোহার রড, স্টিক, চাকু ও কাঁচি দেখিয়ে ভয়ভীতি দেখানো হয় এবং মারধর করা হয়। একপর্যায়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় এবং একটি মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, ভিকটিমের পরিহিত কাপড় খুলে ভিডিও ধারণ করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে সুহেল সরকার থানায় অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন সিলেট জেলার মোগলাবাজার, শাহজালাল উপশহর, হাওয়াপাড়া, চৌকিদেখী, জালালাবাদ, ছাতকসহ বিভিন্ন এলাকা থেকে যুবকরা। অভিযানের সময় তাদের হেফাজত থেকে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা এলাকার হাজী বাহার উদ্দিনের ছেলে জাহিদ আহমদ (৪২) নামের আরেক প্রবাসীকে উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে দুই ভিকটিমের মোবাইল ফোন, নগদ টাকা এবং ঘটনায় ব্যবহৃত কাঁচি, চাকু ও লোহার রড উদ্ধার করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুল জাকির জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর