Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিপিএলের থিম সং প্রকাশ

বিপিএলের থিম সং প্রকাশ
ডেস্ক সংবাদ

শেরে বাংলা স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে অনেকদিন ধরেই। এর মধ্যেই করা হয় বিশাল মঞ্চ।
পেছনে এলইডি স্ক্রিন আর জমকালো আলোর খেলা তো ছিলই। এসব আয়োজন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) থিম সং প্রকাশের জন্য।
থিম সিংয়ের শিরোনাম ছিল ‘আবার এলো বিপিএল’। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এই গানের কিছু লাইন লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিপিএলের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‍্যাপার হান্নান হোসাইন শিমুল।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম…(প্যারিস) অলিম্পিক-সহ বড়বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমাদেরকে যদি একটু দিতেন। ’
‘আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক (বেশি) যুক্ত ছিলেন এটার সঙ্গে। এমনকি স্যার কয়েকটি লাইনও লিখে দিয়েছেন থিম সংয়ের। উনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে। ’
থিম সংয়ের পাশাপাশি বিপিএলের গ্রাফিতিও প্রকাশ করা হয়। এ সময় বড় পর্দায় জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও স্লোগান তুলে ধরা হয়। এ বছর বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে পতন হয় আওয়ামী লীগ সরকারের।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর