Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ

সিলেটে শুরু হচ্ছে
ডেস্ক সংবাদ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে নিগার সুলতানা জ্যোতির দল। মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দর হয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টিম হোটেলে পৌঁছেন তারা। সিরিজে ৩টি ম্যাচ হবে। প্রথম ম্যাচ হবে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ শনিবার এবং শেষ ম্যাচ হবে সোমবার। প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর তৃতীয় ম্যাচ শুরু হবে সকাল ১০টায় ।
প্রথম দুই টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।
অতিরিক্ত: দিশা বিশ্বাস, শামিম সুলতানা, শারমিন সুলতানা।
এর আগে সোমবার মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আয়ারল্যান্ড নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। শুরুতে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৮৫ রান করে আইরিশরা। ওই রান তাড়ায় নেমে ৩৭ ওভার ৩ বল খেলেই জয় পায় বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার কোন দলকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে তারা।
তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। ১৯ পয়েন্ট নিয়ে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে সাতে উঠে এসেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুটি জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে নিগার সুলতানা জ্যোতির দল।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর