Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হামজার জন্য বিশেষ কিছু ব্যবস্থা রাখছে বাফুফে

ডেস্ক সংবাদ

ফিফা উইন্ডোর আগেই কিভাবে হামজা চৌধুরীকে বাংলাদেশের ট্রেনিং ক্যাম্পে আনা যায় তা নিয়ে কাজ করছেন তাবিথ আউয়াল। এ জন্য লন্ডনে হামজা এবং তার পরিবারের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন বাফুফে সভাপতি। বাংলাদেশে এলে তার জন্য বিশেষ ডাক্তার এবং ফিজিও সুবিধা নিশ্চিত করতেও কাজ করছে ফেডারেশন। এদিকে, হামজা আসার খবরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্পন্সর হতে বিদেশি কয়েকটি বড় প্রতিষ্ঠান ব্যপক আগ্রহ দেখিয়েছে।
আর দশটা সাধারণ ফুটবলারের চাইতে হামজার গুরুত্ব আলাদা। তা অনুধাবন করতে পেরেই তার সঙ্গে আগাম সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি। বাংলাদেশে আসার আগে লেস্টার সিটি মিডফিল্ডারের চাহিদা প্রাধান্য পাচ্ছে ফেডারেশনের কাছে। সে মোতাবেক সাজানো হচ্ছে পরিকল্পনা।
বাংলাদেশের ক্যাম্পে যোগ দেয়ার পর হামজার জন্য বিশেষ কিছু ব্যবস্থা রাখছে বাফুফে। কোচিং স্টাফের পাশাপাশি আলাদা ডাক্তার এবং ফিজিও নিয়ে হচ্ছে আলোচনা।
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘অবশ্যই হামজার সঙ্গে আমাদের একটা শর্ত থাকবে। আর হামজাও আমাদের তার জন্য কিছু পদক্ষেপ নিতে বলবে। সেই যেই শর্ত দেক, আমরা তা করতে প্রস্তুত আছি। ফিজিও, ডাক্তার থেকে শুরু করে যা যা প্রয়োজন আমরা তা সব দিতে প্রস্তুত।’
ফিফা উইন্ডোতে ম্যাচের ৭২ ঘন্টা আগে ফুটবলার ছাড়ার নজির নেই ইংলিশ ক্লাবগুলোর। তবে হামজা চাইলে নমনীয় হতে পারে লেস্টার সিটি। লন্ডনে সে চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তাবিথ।
আমিরুল ইসলাম বলেন, ‘(হামজার) ক্লিয়ারেন্সের জন্য আমাদের সভাপতি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই ইতিমধ্যেই লন্ডনেও গিয়েছেন। লন্ডনে গিয়ে হামজা ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে। আর বাংলাদেশে তাকে যে প্রকার সুযোগ-সুবিধা দেয়া হবে সেটার জন্যও আমাদের সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
এদিকে হামজার আসার খবরে ব্র্যান্ড ভ্যালু বেড়েছে বাংলাদেশের ফুটবলের। যে দলটার এতদিন ছিলো না কোনো স্পন্সর। তাদের পেছনেই ছুটছে দেশি-বিদেশি বড় প্রতিষ্ঠান। আসছে মার্চ উইন্ডোতে জার্সিতে লাগতে পারে ইউনিক কোনো প্রতিষ্ঠানের লোগো।
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘হামজা বাংলাদেশের ফুটবলে দলের জার্সিতে প্রতিনিধিত্ব করবে এটাই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এদিকে দেশ ও বিদেশের অনেক স্পন্সর আমাদের দেশে আসার জন্য যোগাযোগ করেছে। ভারত থেকেও স্পন্সর আগ্রহ দেখিয়েছে।’
এদিকে হামজা চোধুরীর বাংলাদেশে আসার খবরে যে জোয়ার সৃষ্টি হয়েছে, তারণ্যের উৎসবের মাধ্যমে তা তৃণমুলে ছড়িয়ে দিতে নানা পরিকল্পনাও হাতে নিয়েছে ফেডারেশন।

 

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর