Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ডেস্ক সংবাদ

তাঁতবোর্ড থেকে বস্ত্র অধিদফতরে অধীনস্থের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের অন্যত্র শিক্ষাদানের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সড়ক অবরোধ করেছে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টা থেকে সাহেপ্রতাপে সড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত ১০ কিলোমিটার অঞ্চল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এসময় শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদফতরের অধীনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। সরকার সেটিকে আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরে পরিকল্পনা করেছে, যেটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক। সেই সঙ্গে বন্ধ হয়ে যাবে এই কলেজটি, যা শিক্ষার্থীরা কোন ভাবেই মেনে নেবে না। বর্তমানে নেয়া সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজেকে তাঁত বোর্ড থেকে পরিবর্তন করে বস্ত্র অধিদফতরের অধিভুক্ত করে পরিচালনা করতে হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর