Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চুরি ও হারিয়ে যাওয়া ১০৬টি মোবাইল মালিকদের কাছে ফেরত দিলো ডিএমপি

ডেস্ক সংবাদ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে ধানমন্ডি থানা এলাকার ২৮টি এবং হাজারীবাগ থানা এলাকার ৭৮টি মোবাইল ফোন রয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার (১০ এপ্রিল) এই তথ্য জানান।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরি (জিডি) এবং অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সাহায্যে গত এক মাসে ২৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

অন্যদিকে, হাজারীবাগ থানা সূত্রে জানানো হয়, সেখানে একই ধরনের ঘটনা ঘটে। সাধারণ ডায়েরি এবং অভিযোগের ভিত্তিতে হাজারীবাগ থানা পুলিশ গত এক মাসে ৭৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

৯ এপ্রিল, বুধবার ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামানের উপস্থিতিতে উদ্ধার হওয়া ১০৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এই সময় হারানো মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর