Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মাজার ছাড়লেন সমু চৌধুরী, ফিরলেন পরিবারের কাছে

ডেস্ক সংবাদ

আলোচিত নাট্যকার ও অভিনেতা সমু চৌধুরী অবশেষে মাজার থেকে ফিরে গেছেন পরিবারের কাছে। বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৩টার দিকে পাগলা থানা পুলিশ তাকে তার খালাতো ভাই মো. অপু চৌধুরীর জিম্মায় হস্তান্তর করে। এ সময় অভিনয়শিল্পী সংঘের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (১১ জুন) রাতে তিনি মোটরসাইকেলযোগে নেত্রকোনার মশাখালী ইউনিয়নের মুখী শাহ্ মিসকিনের মাজারে যান। পরদিন বিকেলে মাজারের পাশে পাটি পেতে শুয়ে থাকা অবস্থায় তার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। খালি গায়ে, গামছা পরে ধ্যানরত অবস্থায় দেখা যায় তাকে। পরে স্থানীয়দের সামনে তিনি বলেন, শারীরিকভাবে সুস্থ এবং নিজে থেকেই মাজারে এসেছেন।

সন্ধ্যার পর লোকজনের ভিড় বাড়তে থাকলে পুলিশ ও পরে সেনাবাহিনী মাজার এলাকায় অবস্থান নেয়। ইউএনও ও স্বাস্থ্য কর্মকর্তারা এসে তাকে পর্যবেক্ষণ করেন। চিকিৎসকরা জানান, সমু চৌধুরী শারীরিক ও মানসিকভাবে সুস্থ, তবে কিছুদিন বিশ্রাম নিতে হবে।

সমু চৌধুরী জানান, তিনি মুখী শাহ্ মিসকিনের ভক্ত এবং আগেও কয়েকবার মাজারে এসেছেন।

নব্বইয়ের দশকের জনপ্রিয় মঞ্চ ও টিভি অভিনেতা সমু চৌধুরী অভিমান করে এক সময় অভিনয় ছেড়েছিলেন। পরে শিল্পী ঐক্য জোটের উদ্যোগে অভিনয়ে ফেরেন। নাটকের পাশাপাশি তিনি **‘আদরের সন্তান’, ‘দোলন চাঁপা’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’**সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর