Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুশ-ইন করল বিএসএফ

ডেস্ক সংবাদ

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৪ জুন) ভোর ৫টার দিকে মেঘালয় সীমান্ত ঘেঁষা ওই অঞ্চলে বিএসএফের ৪ নম্বর ব্যাটালিয়ন এ কাজ করে।

ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মিনাটিলা বিওপির টহল দল তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি এবং পূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেন। এদের মধ্যে রয়েছেন ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্ত আইন ভঙ্গের কারণে তাদের আটক করা হয়েছে এবং থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন ও বিজিবি সতর্ক রয়েছে বলে জানা গেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর