Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

২০২৬ সালের হজ সামনে রেখে ওমরাহর শেষ সময়সূচি ঘোষণা

ডেস্ক সংবাদ

২০২৬ সালের হজ মৌসুমের প্রস্তুতি শুরু করায় ওমরাহ পালনের জন্য ভিসা ইস্যুর শেষ তারিখ ঘোষণা করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ওমরাহ ভিসা ইস্যু করা হবে আগামী ১৯ মার্চ ২০২৬ পর্যন্ত, যা হিজরি বর্ষপঞ্জির ১ শাওয়াল ১৪৪৭-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মূলত পবিত্র রমজান মাসের শেষ পর্যায়েই ওমরাহ ভিসার আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।

নির্দেশনা অনুযায়ী, ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল ২০২৬। একই সঙ্গে সব ওমরাহ যাত্রীকে অবশ্যই ১৮ এপ্রিল ২০২৬-এর মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। হজের লজিস্টিক ও ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ১৮ এপ্রিলের পর ওমরাহ ভিসার কোনো মেয়াদ বাড়ানো হবে না। এমনকি যেসব ভিসার সাধারণ মেয়াদ ৯০ দিন, সেগুলোর ক্ষেত্রেও হজ মৌসুমের বিশেষ বিধিনিষেধ কার্যকর হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই দেশ ত্যাগ করতে হবে।

হজ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পুনরায় ওমরাহ মৌসুম শুরু হবে। ধারণা করা হচ্ছে, ১৪৪৮ হিজরি সনের নতুন ওমরাহ মৌসুমের যাত্রা আগামী জুন মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হতে পারে।

চলতি মৌসুমে যারা ওমরাহ পালনের পরিকল্পনা করছেন, তাদের ১৯ মার্চের আগেই ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি কোনো ধরনের আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে যাতায়াতের টিকিট ও ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করার আহ্বান জানানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর