Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জাতীয় দলের ডাকে বিপিএল ছেড়ে দেশে ফিরলেন ওমরজাই

ডেস্ক সংবাদ

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পুরোটা খেলতে পারবেন না—এটা আগেই জানা ছিল আফগানিস্তানের তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের ক্ষেত্রে। তবে তিনি টুর্নামেন্টে কয়টি ম্যাচ খেলবেন, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে নিশ্চিত হয়েছে, জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য বিপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে আফগানিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন ওমরজাই। ঘোষিত স্কোয়াডে তার নাম থাকায় বিপিএলের মাঝপথেই তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে।

সিলেট টাইটান্স সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ওমরজাইয়ের বিদায়ের বিষয়টি নিশ্চিত করে। ভিডিও বার্তায় তিনি আগামী মৌসুমে আবার বিপিএলে ফেরার আশাবাদ ব্যক্ত করেন।

বিদায়বার্তায় ওমরজাই বলেন, “সিলেট টাইটান্সকে ধন্যবাদ, তারা আমাকে এই দলের হয়ে খেলার সুযোগ দিয়েছে। আমি এখানে খেলতে পেরে খুবই আনন্দিত। দলের ম্যানেজমেন্ট ও পরিবেশ ছিল দারুণ। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ আগামী বছর আবার এই দলের হয়ে খেলব।”

উল্লেখ্য, ২০২২ সালের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ওমরজাইয়ের। সেটিই ছিল তার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়ার আগে সেই স্মৃতির কথাও তুলে ধরেন তিনি।

এই আফগান অলরাউন্ডার আরও বলেন, “আমি সবসময় বিপিএল উপভোগ করি। এই টুর্নামেন্ট থেকেই আমার ক্রিকেট ক্যারিয়ারের পথচলা শুরু হয়েছিল। তাই বিপিএলে খেলতে আমার সত্যিই খুব ভালো লাগে এবং আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।”

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর