Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে বিমানের কাছে ব্রিটিশ ৮ এমপির চিঠি

ডেস্ক সংবাদ

ম্যানচেস্টার–সিলেট সরাসরি ফ্লাইট স্থগিতের সম্ভাব্য সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্ট অঞ্চলের আটজন সংসদ সদস্য (এমপি)।

শুক্রবার (৯ জানুয়ারি) পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন পল ওয়াহ (রচডেল), আফজাল খান (ম্যানচেস্টার রাশোলম), অ্যান্ড্রু গুইন (গর্টন অ্যান্ড ডেন্টন), জিম ম্যাকমাহন (ওল্ডহ্যাম ওয়েস্ট, চাডারটন অ্যান্ড রয়টন), ডেবি আব্রাহামস (ওল্ডহ্যাম ইস্ট অ্যান্ড স্যাডলওয়ার্থ), সারাহ হল (ওয়ারিংটন সাউথ), নবেন্দু মিশ্র (স্টকপোর্ট) এবং জেফ স্মিথ (ম্যানচেস্টার উইথিংটন)।

চিঠিটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাফিউল আজিমের কাছে পাঠানো হয়। একই সঙ্গে এর অনুলিপি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে এমপিরা উল্লেখ করেন, ম্যানচেস্টার–সিলেট রুট যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। অসুস্থ স্বজনের খোঁজ নেওয়া, মৃত্যুজনিত জরুরি সফর, চিকিৎসা এবং পারিবারিক প্রয়োজনে বিপুলসংখ্যক মানুষ এই সরাসরি ফ্লাইটের ওপর নির্ভরশীল।

তারা জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বুকিং সিস্টেমে ম্যানচেস্টার–সিলেট ফ্লাইটটি আর দেখা যাচ্ছে না। অথচ এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ব্যাখ্যা দেওয়া হয়নি। এতে যাত্রীদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এমপিরা সতর্ক করে বলেন, বিকল্প ইনডিরেক্ট ফ্লাইটগুলো অতিরিক্ত ব্যয়বহুল হওয়ার পাশাপাশি বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য শারীরিকভাবে অত্যন্ত কষ্টসাধ্য।

চিঠিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে তিনটি বিষয় স্পষ্ট করার আহ্বান জানানো হয়—ম্যানচেস্টার–সিলেট রুটের বর্তমান অবস্থা, রুট স্থগিতের সম্ভাব্য কারণ এবং এই গুরুত্বপূর্ণ সেবা চালু রাখতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ছাড়া বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করে রুটটি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কমিউনিটির সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান তারা।

এমপিদের মতে, সামাজিক ও মানবিক দিক বিবেচনার পাশাপাশি নর্থ ওয়েস্ট ইংল্যান্ড অঞ্চলের জন্য এই রুটের দীর্ঘমেয়াদি কৌশলগত গুরুত্বও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর