Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে প্রথমদিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন

ডেস্ক সংবাদ

সারা দেশের মতো সিলেটেও শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এ বছরের পরীক্ষার আনুষ্ঠানিক সূচনা হয়, যা শেষ হয় দুপুর ১টায়।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজারের বেশি। গত তিন বছরের মধ্যে এবারের অংশগ্রহণই সবচেয়ে কম।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এ বোর্ডের অধীনে ৬৯ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। অথচ ২০২৩ সালে এসএসসি পাস করেছিলেন ৮৩ হাজার ১৩১ জন শিক্ষার্থী। ফলে প্রায় ১৩ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে অগ্রসর হতে পারেননি। বিশ্লেষকদের মতে, এই তথ্য দেশের শিক্ষা ব্যবস্থার জন্য উদ্বেগজনক ও তা শিক্ষার্থীদের সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক চ্যালেঞ্জের প্রতিফলন।

এছাড়া ২০২৪ সালের তুলনায়ও এবার সিলেট বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা কমেছে ১৩ হাজার ৪৮২ জন। গত বছর এই সংখ্যা ছিল ৮৩ হাজার ১৬৫, যেখানে ২০২৩ সালে ছিল ৮৩ হাজার ১২৩ জন।

চলতি বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৭ হাজার ৮৬৮ জন এবং ছাত্রী ৪১ হাজার ৮১৫ জন। বিভাগভিত্তিক হিসাবে বিজ্ঞান বিভাগে অংশ নিচ্ছে ১২ হাজার ৯৬৮ জন, মানবিক বিভাগে ৪৭ হাজার ৫৪২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ হাজার ১৭১ জন পরীক্ষার্থী।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর