Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ক্লাব বিশ্বকাপে নকআউটে নেই আর্জেন্টিনা, উল্টো চিত্র ব্রাজিলের

ডেস্ক সংবাদ

নতুন কাঠামোর ফিফা ক্লাব বিশ্বকাপে ব্যর্থতা বরণ করেছে আর্জেন্টিনার ক্লাবগুলো। কোনো দলই পৌঁছাতে পারেনি নকআউট পর্বে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে রিভার প্লেট। তার আগেই বাদ পড়ে গেছে বোকা জুনিয়র্স। ফলে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার কোনো প্রতিনিধি থাকছে না।

অন্যদিকে প্রতিবেশী ব্রাজিলের চিত্র পুরোপুরি ভিন্ন। ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, বোতাফোগো এবং পালমেইরাস—চারটি ক্লাবই উঠে গেছে শেষ ষোলোয়। বোতাফোগো ও পালমেইরাসের মুখোমুখি লড়াইয়ে অন্তত একটি ব্রাজিলিয়ান দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই।

‘ই’ গ্রুপের শেষ ম্যাচে ইন্টারের কাছে হারের ফলে ছিটকে যায় রিভার প্লেট, যদিও প্রথম দুই ম্যাচ শেষে তারাই ছিল গ্রুপ শীর্ষে। কিন্তু শেষ ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তেরেই ৪-০ ব্যবধানে উড়াওয়ার বিপক্ষে জিতে গ্রুপ রানার্সআপ হয়ে জায়গা করে নেয় দ্বিতীয় রাউন্ডে। গ্রুপে ইন্টার ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে, মন্তেরেই ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং রিভার প্লেট ৪ পয়েন্ট নিয়ে বাদ পড়ে। জাপানের উড়াওয়া রেড ডায়মন্ডস পয়েন্টশূন্য থেকেই বিদায় নেয়।

ইন্টারের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন ১৯ বছর বয়সী স্ট্রাইকার ফ্রানচেস্কো পিও পেসপসিতো। দ্বিতীয় রাউন্ডে ইন্টার মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লুমিনেন্সের। অন্যদিকে মন্তেরেইয়ের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ২৮ জুন।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর