Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিবিসিসিআই- লন্ডন বাংলা প্রেস ক্লাব ক্রিকেট ম‍্যাচ অনুষ্টিত

ডেস্ক সংবাদ

লন্ডন বাংলা প্রেস ক্লাব চ্যাম্পিয়ন হয়ে ফিরল প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে

লন্ডন: রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসিআই) এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে লন্ডন বাংলা প্রেস ক্লাবের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

প্রথম ম্যাচে বিবিসিসিআই ১৫ ওভার খেলে ৪ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে। জবাবে লন্ডন বাংলা প্রেস ক্লাব মাত্র ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৯ রানের লক্ষ্য পূরণ করে ৭ উইকেটে জয় ছিনিয়ে আনে। প্রেস ক্লাবের পক্ষ থেকে এখলাছুর রহমান পাক্কু ৭০ রানে অপরাজিত থাকেন এবং মারুফ আহমেদ করেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান। মারুফ একইসঙ্গে বলিং করে একটি উইকেটও নেন।

৩ আগস্ট রোববার দুপুরে পূর্ব লন্ডনের গুডমেইজ ক্রিকেট গ্রাউন্ডে দিনব্যাপী এই ক্রিকেট আসর অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচটি উপভোগ করতে লন্ডনের পাশাপাশি অন্যান্য শহর থেকেও উভয় সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

খেলায় উপস্থিত ছিলেন বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট ও দলের অধিনায়ক বশির আহমেদ, ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহদী, লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, জেনারেল সেক্রেটারি তোফাজ্জল আলম, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডাইরেক্টর মহিব চৌধুরী। লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ট্রেজারার সালেহ আহমদ এবং ইভেন্টস সেক্রেটারী রুপি আমিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

খেলার আয়োজকরা জানান, এই খেলায় জেতা বা হারাই স্বাভাবিক বিষয়, তবে অংশগ্রহণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রবাসে কমিউনিটি সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন গড়ে তুলতে এই ধরনের আয়োজনের বড় ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন আরও বৃদ্ধি পাবে—এমন প্রত্যাশা প্রকাশ করেন আয়োজকরা।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর