Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পাঁচ বছরেও শেষ হয়নি সাড়ে ৬ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ

ডেস্ক সংবাদ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী-রামপুর সেতুর নির্মাণ কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। সংযোগ সড়ক ছাড়াই সেতুর কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, জাইকার অর্থায়নে ২০২০-২১ অর্থবছরে সেতু নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। যৌথভাবে কাজটি পায় বরিশালের এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি. এবং মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। সেতু নির্মাণে বরাদ্দ ছিল ৬ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ৭৬ টাকা।

সেতুটি এ অঞ্চলের প্রায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজারো মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম। নির্ধারিত সময় অনুযায়ী ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও, এখনো সংযোগ সড়ক নির্মাণ না করেই কাজ বন্ধ রয়েছে।

স্থানীয়রা বলছেন, ঠিকাদারের গাফিলতিতে বছরের পর বছর প্রকল্পটি ঝুলে আছে। মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার বলেন, “দুই বছর সময় বাড়ানোর পরও সেতুর কাজ শেষ হয়নি। এখন কাজ সম্পূর্ণ বন্ধ। সংযোগ সড়কের মাটি কেটে দুই পাশে স্তুপ করে রাখা হয়েছে, মানুষ চলাচলই করতে পারছে না।”

সেতুর নির্মাণসামগ্রী দেখভালের দায়িত্বে থাকা মো. ইউনুছ মোল্লা জানান, তিনি কেবল মালামাল পাহারা দেন, ঠিকাদার কেন কাজ বন্ধ রেখেছেন সে বিষয়ে কিছু জানেন না।

মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের মালিক মো. আমির সিকদার বলেন, “সংযোগ সড়কের জমি নিয়ে জটিলতা রয়েছে। বিষয়টি প্রকল্প পরিচালককে জানানো হয়েছে। তিনি সরেজমিনে এসে সমাধান করবেন বলে জানিয়েছেন।”

উপজেলা প্রকৌশলী চন্দন কুমার বিশ্বাস বলেন, “ঠিকাদারকে জুন মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর