Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মাছ ছিনতাইয়ের অভিযোগে সাবেক বিএনপি এমপির ছেলে আটক

ডেস্ক সংবাদ

কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মুঞ্জুর ছেলে মফিজুর রহমান সুমন (৪৫) মাছভর্তি একটি গাড়ি ছিনতাইয়ের অভিযোগে আটক হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাজিতপুর উপজেলার শাহরামপুর গ্রামের মাছচাষি আবু তাহের ২০ ড্রাম পাঙ্গাশ মাছ নিয়ে একটি টমটমে করে কটিয়াদী যাচ্ছিলেন। পথিমধ্যে বাজিতপুর বাজার সংলগ্ন বড় ব্রিজের কাছে সুমন ও তার ৪-৫ জন সহযোগী তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে দেন। পরে মাছসহ গাড়িটি নিয়ে তারা চলে যান স্বনির্ভর বাজারে একটি মাছের আড়তে।

ঘটনার পর মাছচাষি আবু তাহের কটিয়াদী মডেল থানায় মৌখিকভাবে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে। তবে তার সহযোগীরা মাছভর্তি গাড়ি নিয়ে পালিয়ে যায়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগী ও অভিযুক্ত উভয়ই বাজিতপুর উপজেলার বাসিন্দা হওয়ায় আটক সুমনকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন বলেন, “ঘটনার তদন্ত চলছে। প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, “সুমন কোনো রাজনৈতিক পদে নেই, তবে তিনি সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মুঞ্জুর ছেলে। এ ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর