Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সারজিসের বিরুদ্ধে বিএনপির মামলা

ডেস্ক সংবাদ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর আদালতে মানহানির মামলা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগরের বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করেন।

তানভীর সিরাজ বলেন, “সাংবাদিক তুহিনকে অপরাধী চক্র নির্মমভাবে হত্যা করলেও সারজিস আলম প্রকৃত ঘটনা না জেনে বিএনপিকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা প্রচার চালিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।” তিনি আরও বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে এবং তাতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, মামলাটি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুন আমলে নিয়েছেন এবং তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

গত ৭ আগস্ট সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, “গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে সংবাদ করায় আনোয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে মারধর করে বিএনপি কর্মীরা। পরে সাংবাদিক তুহিনকে রাতের বেলায় চৌরাস্তায় জবাই করে হত্যা করা হয়।”

তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্তে এ হত্যার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর