Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে এম২৫ মোটরওয়েতে লরিতে আগুন, যান চলাচলে বিপর্যয়

ডেস্ক সংবাদ

ইংল্যান্ডের ব্যস্ততম মহাসড়ক এম২৫-এ একটি টায়ারবোঝাই লরিতে হঠাৎ আগুন লাগার ফলে বুধবার (১৩ আগস্ট) বিকেলে সড়কের অ্যান্টি-ক্লকওয়াইজ অংশে (J30 ডার্টফোর্ড থেকে J29 রমফোর্ড পর্যন্ত) যান চলাচল বন্ধ হয়ে যায়।

আগুন থেকে প্রচণ্ড কালো ধোঁয়া সৃষ্টি হয়, যা কয়েক মাইল দূর থেকেও দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে এসেক্স, লন্ডন ও কেন্ট ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। ঘটনায় কেউ আহত হয়নি এবং পুলিশের ভাষ্য অনুযায়ী আগুনের কারণ হতে পারে লরির যান্ত্রিক ত্রুটি।

ন্যাশনাল হাইওয়েজ জানিয়েছে, রাস্তার ক্ষতির কারণে এই অংশ সারাদিন বন্ধ থাকতে পারে এবং পুনরায় পৃষ্ঠতল মেরামতের (resurfacing) প্রয়োজন হতে পারে। অ্যান্টি-ক্লকওয়াইজ সব লেন এবং ক্লকওয়াইজ পথে লেন ৩ ও ৪ বন্ধ রয়েছে।

ফলে ডার্টফোর্ড টানেলসহ আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। চালকদের জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে এবং ন্যাশনাল হাইওয়েজ যাত্রীদের যাত্রা বিলম্বিত করতে বা অতিরিক্ত সময় হাতে রাখতে বলেছে।

প্রতিদিন প্রায় ২ থেকে ২.৫ লাখ যানবাহন চলাচল করে এম২৫-এ, ফলে এ ধরনের ঘটনা সাধারণ মানুষের জন্য বড় দুর্ভোগ ডেকে আনে।

সূত্র: দ্য এক্সপ্রেস

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর