Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে ডেলিভারুতে অবৈধভাবে কাজ: অভিবাসীকে মাত্র £২৬ জরিমানা

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে ডেলিভারুতে অবৈধভাবে কাজ করার দায়ে প্রথমবারের মতো এক অভিবাসীকে আদালত দোষী সাব্যস্ত করেছে। তবে মাত্র £২৬ জরিমানার মাধ্যমে তিনি শাস্তি থেকে রেহাই পেয়েছেন।

২৩ বছর বয়সী আবদুল্লাহ মেরেজ, যিনি বৈধ কর্মসংস্থানের অনুমতি ছাড়াই ডেলিভারি রাইডার হিসেবে কাজ করছিলেন, তাকে গত ২ মে সারে’র ওয়োকিং এলাকায় আটক করে কর্তৃপক্ষ। আদালত জানায়, মেরেজ ঋণগ্রস্ত এবং প্রথমবার অপরাধ করায় তাকে শর্তসাপেক্ষ মুক্তি দেওয়া হয়েছে। জরিমানার অর্থ “ভিকটিম সারচার্জ” হিসেবে নির্ধারিত হয়েছে, যা একজন রাইডারের দুই ঘণ্টার মজুরির সমান। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ না দিলে তাকে আবার আদালতে হাজির হতে হবে।

মেরেজ কীভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন বা তার ভিসার ধরন কী ছিল—তা প্রকাশ করা হয়নি। তবে, অবৈধভাবে ফাস্ট-ফুড ডেলিভারির অভিযোগে আদালতে ওঠা তিনিই প্রথম ব্যক্তি।

দ্য সান-এর অনুসন্ধানে জানা গেছে, আরও অন্তত তিনজন অভিবাসীর বিরুদ্ধে একই অভিযোগ আনা হলেও তারা আদালতে হাজির হননি। তদন্তে অবৈধ ডেলিভারি কাজের একটি চক্রও শনাক্ত হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, সম্প্রতি এক অভিযানে ১,৭০০-এর বেশি মানুষকে তল্লাশি করে ২৮০ জনকে অবৈধভাবে কাজ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৫৩ জনের আশ্রয় আবেদন এখনও প্রক্রিয়াধীন।

সূত্র: দ্য সান

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর