Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডন  আন্ডারগ্রাউন্ডে টানা সাত দিনের টিউব ধর্মঘট

ডেস্ক সংবাদ

আগামী ৫ সেপ্টেম্বর থেকে লন্ডন আন্ডারগ্রাউন্ডে টানা সাত দিনের ধর্মঘট শুরু হতে যাচ্ছে। এতে প্রতিদিন লাখো যাত্রী যাতায়াতে সমস্যায় পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

ধর্মঘটের ডাক দিয়েছে টিউব ইউনিয়ন RMT। তারা জানিয়েছে, মজুরি, কর্মঘণ্টা কমানো, ক্লান্তি ব্যবস্থাপনা ও পূর্বের চুক্তি বাস্তবায়নসহ নানা দাবিতে নেটওয়ার্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

৭ সেপ্টেম্বর থেকে ডকল্যান্ডস লাইট রেলওয়ে (DLR)–এর কর্মীরাও আলাদা এক বিরোধের কারণে ধর্মঘটে যাচ্ছেন। এতে লন্ডনের পুরো পরিবহন ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।

আরএমটি মহাসচিব এডি ডেম্পসি বলেন, “আমাদের সদস্যরা দিনের পর দিন কঠিন শিফটে কাজ করছেন, কিন্তু কর্তৃপক্ষ বছরের পর বছর এসব সমস্যা উপেক্ষা করছে। তারা শুধু ন্যায্য শর্ত ও সম্মানজনক কাজের পরিবেশ চান।”

তিনি আরও জানান, আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, যেন সংশোধিত প্রস্তাবের মাধ্যমে সমঝোতায় পৌঁছানো যায়।

সূত্র: দ্য সান

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর