Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

ডেস্ক সংবাদ

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয় এবার সরাসরি রাজনীতির ময়দানে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সামনে রেখে তিনি তার দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে)-এর পক্ষ থেকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

গত ২১ আগস্ট মাদুরাইয়ের পারাপাথিতে অনুষ্ঠিত দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় বলেন,

“বিজেপি আমাদের আদর্শগত শত্রু, আর ডিএমকে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।”

সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক আবেগঘন বক্তৃতায় তিনি বিজেপিকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেন এবং বলেন,

“সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। বনে যত শেয়াল থাকুক, রাজা কিন্তু একটাই – সিংহ।”

বিজয়ের এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, তিনি তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরের তৃতীয় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন।

তামিল রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের সরব উপস্থিতি দীর্ঘদিনের। এনটি রামা রাও, এমজি রামচন্দ্রন, জয়ললিতা, কামাল হাসানের পথ ধরে এবার থালাপতি বিজয়ও রাজনৈতিক ময়দানে নিজের শক্ত অবস্থান গড়ে তোলার ঘোষণা দিলেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর